সারাদেশ

পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা রক্ষায় কাজ করছে বিজিবি সদস্যরা 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদস্যরা রাতের আঁধারেও সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করছেন।
সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে পরিচালিত হচ্ছে রাত্রিকালীন চেকপোস্ট ও বিশেষ নজরদারি কার্যক্রম। ব্যাটালিয়ন সদর কর্তৃক পরিচালিত এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর রয়েছেন বিজিবি সদস্যরা।সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিকূল পরিবেশ ও রাতের অন্ধকার উপেক্ষা করে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন তাঁরা।
সীমান্ত সুরক্ষায় দিন রাত ২৪ ঘন্টা নিরলস পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি সদস্যরা সব সময় জাগ্রত রয়েছে।
এদিকে সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল কার্যক্রম আরও কার্যকর করতে অল টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করছে ১৮ বিজিবি। এসব বিশেষায়িত যানবাহনের মাধ্যমে দুর্গম এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় ১৮ বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,