সারাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে মো. আবরাহাম (১) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ–কংগাইশ এলাকার বড় হাজী বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশু আবরাহাম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পাটওয়ারী বাড়ির বাসিন্দা মো. সাইফুল ইসলামের ছেলে। সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

দুপুরে শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নানার বাড়ির বাথরুমে রাখা একটি বালতির পানিতে শিশুটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি বাথরুমে রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,