সারাদেশ

চাঁদপুরের বৃহত্তম হাজীগঞ্জ বড় মসজিদে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত হবে

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর)

চাঁদপুরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ঐতিহাসিক বড় জামে মসজিদ এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও অনুষ্ঠিত হচ্ছে ৩টি ঈদের জামাত।

ঈদের দিন ২৮ মে ২০২৬ (বৃহস্পতিবার) সকাল প্রথম জামাত সকাল ৬:৩০টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে জামাতগুলো অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মাও. আনাছ আহমেদ, দ্বিতীয় জামাতে হাফেজ মাওলানা মুফতি এমদাদউল্লাহ এবং তৃতীয় জামাতে হাফেজ মাও. মুফতি এমদাদ উল্লাহ (জুনিয়র)।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুসরণ করে ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,