সারাদেশ

হাজীগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

মোঃ হাবিবুর রহমান,(হাজীগঞ্জ চাঁদপুর) চাঁদপুরের হাজীগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাই তারা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. হান্নান বলেন, নতুন কমিটি গঠনে অনিয়ম হয়েছে। তাই তারা এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছেন।

অন্যদিকে জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান বলেন, নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা করা হবে।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ২২ জুন চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসাইন পাটোয়ারী ও সদস্যসচিব জিয়াউর রহমানের যৌথ স্বাক্ষরে ১১৩ সদস্যবিশিষ্ট হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,