Uncategorized জাতীয় সারাদেশ

চাঁদপুর-৫ আসনে লক্ষাধিক ভোটে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মমিনুল হক

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর)

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ১৫৮টি কেন্দ্রের একটিতেও পরাজিত না হয়ে লক্ষাধিক ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

সারাদেশের মতো চাঁদপুর-৫ আসনেও রেকর্ডসংখ্যক ভোটারের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে চারটায় শেষ হয়। পরে ১৫৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল কন্ট্রোল রুমে জমা দেন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে মমিনুল হক মোট ১ লাখ ৮১ হাজার ৯১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের প্রার্থী নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট। ফলে তিনি ১ লাখ ১০ হাজার ৬১ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,