সারাদেশ

প্রবাসীর স্ত্রী কে নিয়ে পালালেন আপন চাচা হাফেজ আরাফাত

প্রবাসীর স্ত্রী কে নিয়ে পালালেন আপন চাচা হাফেজ আরাফাত

মামুন রাফী, স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ওই নারীর আপন চাচা হাফেজ আরাফাত সরকারের বিরুদ্ধে।

অভিযুক্ত আরাফাত সরকারের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার শ্রীনগর গ্রামে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসে অবস্থানরত স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত আরাফাত সরকার দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে আসছিলেন।

সম্প্রতি পরিকল্পিতভাবে তিনি ওই নারীকে সঙ্গে নিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আত্মগোপনে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় প্রবাসীর পরিবার সামাজিক ও মানসিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা একে বিশ্বাসভঙ্গ ও পারিবারিক সম্পর্কের চরম অবমাননা হিসেবে উল্লেখ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, নিকট আত্মীয় হয়েও এমন কর্মকাণ্ড সমাজ ও নৈতিকতার পরিপন্থী।

এ বিষয়ে অভিযুক্তের পিতা হারুন সরকার বলেন, “আমি অনেকবার চেষ্টা করেছি ছেলেকে বাড়িতে আনার, কিন্তু সে বাড়িতে আসে না।” আরাফাত সরকারের মা আনোয়ারা বেগম জানান, “আমার ছেলে ওই মেয়েকে নিয়ে কোথায় আছে, তা আমি জানি না।”

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,