সারাদেশ

শ্যামনগরে ইএনও ভাঙ্গা সাঁকোর পোষ্ট দেখে বরাদ্ধ দিলেন কাঠের ব্রিজ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধূমঘাট গ্রামের জিয়াউর রহমান নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়েছিলেন নদী পারাপারের মাধ্যম অতি ভাঙ্গা সাঁকোর একটি ছবি।
প্রায় একশত ফুট দীর্ঘ  ভাঁঙ্গা সাঁকো ঝুঁকি নিয়ে পার হয়ে যাতায়াত করছেন ১৫১ নং দক্ষিণ ধুমঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা যেটা ছবির ক্যাপশনে লেখেন তিনি। প্রয়োজনের তাগিদে প্রতিনিয়ত নানা শ্রেণির পেশার মানুষ এই সাঁকো পার হচ্ছেন। এটি পারাপারের সময় যে কোন মুহুর্তে ভেঙ্গে দুর্ঘটনার শিকার হতে পারেন কোমলমতি শিশুরা এটিও লেখেন তিনি।
পোষ্টটি দেখার পর শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানকে ঘটনাস্থলে পাঠান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরজমিনে দেখার পর স্থানীয়দের সাথে কথা বলে দুর্দশার কথা জানতে পারেন। তিনি কথা বলে জানতে পারেন যে বাঁশের সাঁকোটি উপজেলার মুন্সিগঞ্জ ও ঈশ^রীপুর ইউপির যথাক্রমে হরিনগর ও ধুমঘাট গ্রামকে যথাক্রমে সংযুক্ত করেছে। ভঙ্গুর সাঁকোটির জন্য উভয় পারের বসবাসরত কয়েক হাজার মানুষের প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার পথ কম হাঁটতে হয় বা ঘুরতে হয়। সাঁকোটি মেরামতের জন্য কোন উদ্যোগ স্থানীয়ভাবে গ্রহণ করেননি বলে জানা যায়।
পরিদর্শনকারী কর্মকর্তার সাথে সোমবার(৭ জুলাই) মতবিনিময় করে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের তহবিল থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্ধ দিয়েছেন। এছাড়া স্থানটিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরীর জন্য অর্থাৎ পাকা ব্রিজ নির্মানের জন্য প্রস্তাবনা পাঠাতে নির্দেশ দিয়েছেন।
এই খবরটি জানার পর ভাঙ্গা সাঁকো সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে উচ্ছাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোষ্ট দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগ গ্রহণকে সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পোষ্টদাতা ও স্থানীয়রা জানান ফেসবুকে লেখার কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে একটি পাকা ব্রিজ হবে সত্যি খুব আনন্দের খবর।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান বলেন উপজেলা নির্বাহী অফিসার স্যার তাকে সরজমিনে ভাঁঙ্গা সাঁকোর স্থানটি দেখার জন্য বলেন এবং তিনি সেখানে যেয়ে সব বিষয় অবহিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এর পর উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিকভাবে কাঠের ব্রিজ নির্মানের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্ধ দেন এবং একই সাথে পাকা ব্রিজ নির্মানের প্রস্তাবনা পাঠাতে নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন ইউএনও শ্যামনগর ফেসবুক আইডিতে লিখেছেন  জিয়াউর রহমানের পোষ্ট দেখে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তদপ্রেক্ষিতে সাঁকোটি মেরামতের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার এনামুল হককে অবহিত করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,