সারাদেশ

জুলাই অভ্যুত্থানের স্মরণে কেরানীগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ঘটনাবহুল জুলাই অভ্যুত্থানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রং তুলিতে আমার চোখে জুলাই শিরোনামে ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে হয়ে গেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

১৯ জুলাই (শনিবার) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন।

উপজেলার ৬২ টি প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীসহ সেরা ২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।

এসময় সহকারী কমিশন (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, বিআরডিবি কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা শহিদুল ইসলাম রাজু, সায়মন চৌধুরী, আহবায়ক অনিক আহমেদ ,বিএনপি নেতা মাসুদ রানা, শাওন আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এধরনের প্রতিযোগিতা আয়োজন করলে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত হবে এবং তারা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে বলে মনে করেন আয়োজকরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,