সারাদেশ

মহেশপুরের আশ্রয়ন প্রকল্পের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ
পুকুর পাড়ে খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায় শিশু তানিয়া আক্তার (৫)। অনেক খোজা খুজির পর রাতে কুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় শিশু তানিয়ার মৃতদেহ। শিশু তানিয়া বাথানগাছী গ্রামের তৌফিক রহমানের মেয়ে। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে।
স্বজন ও প্রতিবেশীরা জানান, শনিবার বিকালে আশ্রয়ন প্রকল্পের পুকুর পাড়ে কয়েকটি ছেলে মেয়েদের সাথে খেলা করছিলো তানিয়া। পরে আশ্রয়ন প্রকল্পের সব বাচ্চারা ঘরে ফিরলেও  শিশু তানিয়ার খোজ পাওয়া যায়নি।
পরে অনেক খোজা খুজির পর রাত ১০টার দিকে কুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় শিশু তানিয়ার মৃতদেহ ।
রাববার বিকালে বাথানগাছি গোরস্থানে শিশু তানিয়ার দাফন করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,