গাজীপুরের কালীগঞ্জে ওয়ার্ড ওলামা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
মারুফ হাসান, (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলার উদ্যোগে ওয়ার্ড ওলামা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি তাইজুল ইসলামের সঞ্চালনায় উক্ত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় ।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর-০৫ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ শেফাউল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন ও সমাজকল্যাণ সম্পাদক মোখলেছুর রহমান খান। আরোও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন। উক্ত মতবিনিময় সভায় জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং উপজেলার ৭২ টি ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে ওলামায়ে কেরাম গণ উপস্থিত ছিলেন।





