সারাদেশ

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ সদর উপজেলাধীন কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।
রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মোছাঃ অঞ্জনা খাতুন (৩৮)। তার স্বামী মোঃ ইব্রাহিম ওরফে বুলেট (৪৫), পিতা-মৃত আব্দুস সাত্তার, একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ইব্রাহিম পেশায় রিকশা চালক ও মাঝে মধ্যে কসাইয়ের কাজ করতেন। তিনি জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ায় দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে রোববার রাতে ইব্রাহিম তার স্ত্রীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি তদন্ত মোঃ আহসান ও এসআই মোঃ সোহাগের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামী ইব্রাহিমকে গ্রেফতার করে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি তদন্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত মা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,