সারাদেশ

অসুস্থ বিএনপি নেতার পাশে সাবেক এমপি রুমানা মাহমুদ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ দলের এক তৃণমূল নেতার অসুস্থতার খোঁজখবর নিয়েছেন। শনিবার দুপুরে তিনি জেলার কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবলুর নিজ বাসভবনে যান এবং তার শয্যাপাশে কিছু সময় কাটান।
এসময় রুমানা মাহমুদ অসুস্থ বাবলুর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রুমানা মাহমুদের হঠাৎ আগমনে বাবলুর পরিবার ও স্থানীয় নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরে তিনি স্থানীয় নারী নেত্রী ও কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে এর গুরুত্ব ব্যাখ্যা করেন।
মতবিনিময় সভায় রুমানা মাহমুদ বলেন,
“প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে একজন মেয়ে তার পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবে। বিএনপির প্রতিটি কর্মীই দলের প্রাণ। বাবলুর মতো ত্যাগী নেতাদের কারণেই শত নির্যাতন-প্রতিকূলতার মাঝেও বিএনপি আজও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে টিকে আছে। আমরা কখনো আমাদের কর্মীদের ভুলে যাই না, তাদের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের রাজনীতির মূল আদর্শ।”
তিনি আরও বলেন, “বর্তমান অগণতান্ত্রিক সরকার দেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশনায়ক তারেক রহমান ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। এর বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, বাবু অমর কৃষ্ণ দাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাজমুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক।
এছাড়াও জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,