সারাদেশ

সিরাজগঞ্জে মহাপ্রভুর আখড়ায় জন্মাষ্টমী উপলক্ষে পুরস্কার বিতরণী

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ শহরের ঐতিহাসিক মহাপ্রভুর আখড়ায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টায় আয়োজিত অনুষ্ঠানে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম নেতা ভিপি অমর কৃষ্ণ দাস।
আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ, গীতা পাঠ ও ভজন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, “ধর্ম আমাদের সত্য, ন্যায় ও মানবতার শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণের আদর্শ ধারণ করে সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে হবে।” তিনি এ ধরনের উদ্যোগ শিশুদের ধর্মীয় সংস্কৃতি ও মেধা বিকাশে সহায়ক বলেও মন্তব্য করেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, “প্রতিটি ধর্মীয় উৎসবই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করে। তরুণদের ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করতে মহাপ্রভুর আখড়ার এই আয়োজন প্রশংসনীয়।”
ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, “শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের জীবপ্রেম ও মানবতার শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে এক হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।”
শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
সবশেষে ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,