দেবীগঞ্জের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার সকালে দন্ডপাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রধানাবাদ মসজিদপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর বোদা উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য, বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পঞ্চগড় ২ আসনের (বোদা দেবীগঞ্জ) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সফিউল্লাহ সুফি।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর তালবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আবু তাহের,
উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি লুৎফর রহমান।
দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি হাসান আলী, দন্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল কাদের, সেক্রেটারি হাবিবুল্লাহ, পামুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোস্তাফিজুর রহমানসহ দন্ডপাল ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের জামায়াত সমর্থিত মহিলা পুরুষরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সফিউল্লাহ সুফি বলেন,
জামায়াতে ইসলামীর আমরা জুলুম নির্যাতন, চাঁদাবাজি করবো না৷ আপনাদের ভোট আপনারা যাকে মন চায় তাকে দিবেন। আমার যদি ১ টাকা দূর্নীতি পান বা দূর্নীতি করি তাহলে আমাকে ভোট দিবেন না। আমাদের স্বার্থ হলো মূত্যর পর। দুনিয়াতে আমাদের কোন স্বার্থ নাই। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা মহিলাদের অধিকার ফিরিয়ে দিবো। পৃথিবীতে কোন ধর্মই প্রতিপক্ষকে ক্ষতি করেনা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হিন্দু ধর্মের লোকজনেরা নিশ্চিতে পূজা পালন করতে পারবে। সামনে আমাদের বিজয় হবেই ইনশাআল্লাহ। দিশেহারা লোকদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আমরা যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে রাজনীতি করি সে দিক দিয়ে আমরা সাকসেস।
তিনি আরও বলেন, তফসিল ঘোষনা করার পর বড় বাবু কাকে হুমকি দিয়েছেন, কার কাছ থেকে কত টাকা চাঁদাবাজি করেছেন সব রেকর্ড আছে। সময় হলে প্রকাশ করবো। কাফেররা চক্রান্ত করবে আর আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী। আপনাদের কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহবান করছি।





