সারাদেশ

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

আলফাজ মামুন নুরী, কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র হেফাজতে রাখার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার নারী খোরশিদা বেগম (৩৫), তিনি ওই এলাকার নুরুল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খোরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় একটি তালাবদ্ধ কক্ষ খুলে তল্লাশি চালানো হলে সেখানে রাখা কাপড়ের ভাঁজ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকেই খোরশিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার নারীকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,