সারাদেশ

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ
মাদারীপুর জেলা রেজিস্ট্রার অফিসের ভেতরে থেকে এক নারীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বুধবার (১৪জানুয়ারি) দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল করতে আসা এক ভুক্তভোগীর সাথে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনাটি নিয়ে জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মাদারীপুর সদর থানার লিখিত অভিযোগ ও ভুক্তভোগী নারী কাছ থেকে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পবল্লবদী এলাকার বাসিন্দা ঠান্ডু সিপাহীর স্ত্রী মাহফুজা বেগম। সকালে তিনি নিজেদের প্রয়োজনে জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে, সদর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন। সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে এক নারী ও এক পুরুষ কৌশলে মাহফুজার সামনে কিছু খুচরা টাকা মাটিতে ফেলে তাকে সেগুলো তুলে দিতে অনুরোধ করতে বলেন। মাহফুজা বেগম মানবিক কারণে তাদের কিছু খুচরা টাকা তুলতে নিচু হলে ওই সুযোগে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি চিৎকার করে তাদের পিছু ধাওয়া করলেও অফিস চত্বরে থাকা ভিড়ের মধ্যে তারা পালিয়ে যায়। তার ব্যাগ ভর্তি ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিল।
এ বিষয়ে ভুক্তভোগী মাহফুজা বেগম বলেন, একটি সরকারি অফিসে এসে আমার কষ্টার্জিত টাকা নিয়ে গেল। অথচ কেউ আমাকে সাহায্য করলো না। এই টাকা হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।
এ ঘটনায় মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. আমির হোসেন বলেন, টাকা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। সাব-রেজিস্ট্রার অফিসে টাকা লেনদেন করার নিয়মও নেই।
মাদারীপুর সদর মডেল ল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,