সারাদেশ

কালীগঞ্জে ২ মাদক  সেবীকে  ৩ মাসের কারাদণ্ড

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাদক বিরোধী অভিযানে দুই মাদক সেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে । রবিবার (১লা ফেব্রুয়ারি) উপজেলাধীন বক্তারপুর দুর্বাটি এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ আহমেদ (২৭) ও  তাজুল ইসলাম (২৮) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় । অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা । এ অভিযানে অভিযুক্ত পারভেজ আহমেদ (২৭) বক্তারপুর দুর্বাটি এলাকার মৃত বকুল আকন্দর ছেলে ও  তাজুল ইসলাম (২৮) একই এলাকার নজরুল ইসলামের ছেলে । জানা গেছে, রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ১৬(৫) ধারায় দুটি মামলায় দুজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় । অভিযান কালে সাথে ছিলেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এস আই) হায়াতুর রহমান ও ব্রেঞ্চ সহকারি হিসেবে  ছিলেন মাহাবুবুল ইসলাম ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,