সিদ্ধিরগঞ্জে আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী গণসংযোগে মৎস্যজীবী দলের নেতাকর্মীদের যোগদান
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের আয়োজিত নির্বাচনী গণসংযোগে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের আহবায়ক মনির হোসেন মনিরের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে যোগদান করেছে।
শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ ও ২ নম্বর ওয়ার্ডে এ নির্বাচনী গণসংযোগে লিফলেট বিতরণ
ও বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মেহেদী হাছান সানি, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. জনি ইসলাম, যুগ্ন আহবায়ক মোহাম্মদ জনি, মো. তাহের, মো. মিজান, মো. ফারুক হোসেন, মো. কামরুল ইসলাম, মো. অনিক, সদস্য মো. আনিস দেওয়ান, মো. কবির হোসেন, মো. শাহীন আহম্মেদ, মো. সালাউদ্দিন, রহিম বাদশা, বিল্লাল খান রাছেল, মো. কালাম, মো. ওয়ালি উল্লাহ, মো. সুমন মিয়া, মো. রাছেল নাসিক ১নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আহবায়ক মো. ইকবাল হোসেন, সদস্য সচিব তুষার ইসলাম হিরা, যুগ্ন-আহবায়ক মো. রাছেল, নাসিক ৬নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আহবায়ক মো. রুবেল হোসেন, সদস্য সচিব মো. দুলাল হোসেন, যুগ্ন-আহবায়ক মো. মিঠুন প্রমূখ।





