সারাদেশ

মাদারীপুরে আ’লীগের প্রচার প্রচারণা করে ভোট প্রার্থনা এক স্বতন্ত্র প্রার্থীর 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে প্রচার প্রচারণা করছেন (মাদারীপুর- রাজৈর ২) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে (ঘোড়া মার্ক) নির্বাচন করা রেয়াজুল ইসলাম শহীদ নামের আওয়ামীলীগ নেতা। তিনি প্রত্যেক ভোটারদের কাছে নিজেকে আওয়ামীলীগের প্রার্থী দাবি করে ঘোড়া মার্কার ভোট চাইতেছেন। এবং নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জয় বাংলার স্লোগান দিয়ে। তিনি রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করছেন।
গণসংযোগকালে সতন্ত্র প্রার্থী রেয়াজুল ইসলাম শহীদ ভোটারদের উদ্দেশে বলেন, শেখ হাসিনা আসলে আমরা বাঁচবো। দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। দেশ বাঁচাতে হাসিনা দেশে আসুক আপনারা চান না? আমি বঙ্গবন্ধুর লোক আমি আওয়ামী লীগের লোক আমরা কোন দালালের কাছে এট দেশটা দিতে চাইনা। আপনারা কি বলেন? আর সেই লক্ষ্য থেকেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করবো।
তিনি আরও বলেন, ঘোড়া মার্কায় ভোট দেওয়া মানে উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান নেওয়া। এ সময় তিনি ভোটারদের কাছে নৌকার আদর্শ ও ‘জয় বাংলা’ স্লোগানের কথাও তুলে ধরেন।
নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে প্রার্থী জানান, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা খাতের প্রসার, কলেজ অবকাঠামো উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, প্রার্থীরা নিয়মিত এলাকায় আসায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। তবে তারা যোগ্যতা ও কাজের পরিকল্পনা বিবেচনা করেই ভোট দেওয়ার কথা বলেন। তবে সাধারণ ভোটাররা তার জয় বাংলা স্লোগান শুনে কিছুটা হতভম্ব হয়েও তার কাছ থেকে এড়িয়ে গেলেন। এদিকে পাশ থেকে এক ভোটারের কথা শোনা গেল, মাঠে টিকতে পারবি কিনা? জবাবে প্রার্থী বলেন, বঙ্গবন্ধুর জন্য জীবনও দিতে পারি। আমি বঙ্গবন্ধুর লোক আমি আওয়ামীলীগের লোক। পারবো ইনশাল্লাহ টিকতে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া বলেন, একজন প্রার্থী কিভাবে সেই আওয়ামীলীগের কথা বলে ভোট চাচ্ছে প্রশাসনের এবিষয়ে নজর দেওয়া উচিত।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, যদি কোন প্রার্থী নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার প্রচারণা করেন    তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল হক বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। কিন্তু কোন প্রার্থী যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য মতে মাদারীপুর-২ আসনে মাদারীপুর সদরের ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মাদারীপুর-২ সংসদীয় আসন গঠিত। আড়িয়াল খাঁ ও কুমার নদেবেষ্টিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৪৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৬৮১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ৮ জন। আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি।
মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আগামী নির্বাচনে সকল ধরনের প্রস্তুতি রয়েছে আইন-শৃঙ্খলার বাহিনীর। এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে কোন মাদারীপুরে কোন সহিংসতা সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,