সারাদেশ

এনসিটি ইজারা সিদ্ধান্ত বাতিলের দাবি সম্মিলিত পেশাজীবি পরিষদের

চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার একপক্ষীয় সিদ্ধান্তের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। চলমান এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে সংগঠনটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্যসচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান।
বিবৃতিতে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে একপক্ষীয়ভাবে নেওয়া এনসিটি ইজারার সিদ্ধান্ত বাতিল করে বিষয়টি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করার আহ্বান জানান তাঁরা।
নেতৃবৃন্দ বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে এনসিটি ইজারা চুক্তির সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তাঁদের অভিযোগ, একটি বিশেষ মহলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বন্দর পরিচালনা ও জাতীয় স্বার্থের পরিপন্থী।
নেতৃবৃন্দ আরও বলেন, কর্মবিরতির মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা আন্দোলন দমনের কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে আশঙ্কা করছে সংগঠনটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,