সারাদেশ

পঞ্চগড়ে ডিসি উদ্বোধন করলেন  ভ্রাম্যমান ভোটার সচেতনতা কার্যক্রম।

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান উদ্বোধন করেছেন পঞ্চগড়ে ভ্রাম্যমান ভোটার সচেতনতা কার্যক্রম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ এবং প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা চালানো বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে  ট্রাক যোগে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ প্রচারণা ও সংগীত পরিবেশনের মাধ্যমে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
২ ফেব্রুয়ারী সোমবার পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই ভ্রাম্যমান প্রচারণার কার্যক্রমের  উদ্বোধন করেন  পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার  কাজী মোঃ সায়েমুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা  মঞ্জুরুল হাসানসহ ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ এর প্রতিনিধির সদস্যরা।
ভ্রাম্যমান প্রচারণা কার্যক্রম উদ্বোধন কালে জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণ যেন ভোট কেন্দ্রে আসে এবং প্রার্থী ও ভোটার উভয়েই যেন আচরণ বিধি মেনে চলে এজন্য  ভোটারদের উদ্বুদ্ধ করণে আমাদের এই ট্রাক যোগে প্রচারণা কার্যক্রম ও  সংগীতানুষ্ঠান। এই ভ্রাম্যমান প্রচারণা গাড়িটি পঞ্চগড়ের প্রতিটি উপজেলায় যাবে এবং ভোটারদের উদ্বুদ্ধ করবে।
ভোটারগণ যেন উৎসব মুখোর পরিবেশে ভোট দিতে পারে সেই জন্য পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় জেলা তথ্য অফিসের উদ্যোগে ট্রাক যোগে এই ভ্রাম্যমান  প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,