সারাদেশ

চুলকাটিতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী জনসভা

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে সদর উপজেলার চুলকাটি বাজারে ১১ দলীয় মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় চুলকাটি প্রেসক্লাব চত্বরে খানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমির বাকি বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে জামাতে ইসলামী’র দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।
জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি  মো: শেখ কামরুল আলম, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক শেখ ইউনুছ আলী, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মাও: মুস্তাইন বিল্লাহ, জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাও: রুহুল আমিন খান, সহ-সভাপতি হাফেজ মুবারক হোসাইন, বাগেরহাট জেলা খেলাফত মজলিসের আমির মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, জেলা শুরা কর্মপরিষদ মাও: সহিদুল আলম, এনসিপি জেলা প্রধান সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেল, ডাকসু নির্বাচিত কার্যনিবার্হী কমিটির বেলাল হোসেন অঞ্জু, রাখালগাছি ইউনিয়ন জামায়াতে আমির মো: আরিফ শেখ, সাবেক সভাপতি মোস্তফা হায়দার ইলিয়াস, সাইফুর রহমান শেফা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব  টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক  বাংলাদেশ গড়তে চাই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িঁপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আমি প্রতিশ্রুতি ও নিশ্চয়তা দিচ্ছি এদেশে আমার মুসলমান ভাইয়ের যেমন অধিকার হিন্দু ভাইদেরও তেমন অধিকার রয়েছে। কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করলে আমরা তার দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,