সারাদেশ

কেরানীগঞ্জে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনী।

রাত ১টা ১৫ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত সুপরিকল্পিত অভিযানে সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোঃ আরমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৩ বোতল ফেনসিডিল, ৫০ বোতল ইম্পিরিয়াল হুইস্কি ও ২০ বোতল অন্যান্য বিদেশি মদ।
এছাড়া উদ্ধার করা হয় ২টি রামদা, ২টি চাপাতি, ২টি হাসুয়া, ১টি কাঁচি, ১টি চাইনিজ কুড়াল, ১টি কুড়াল এবং ১টি লোহার তৈরি রড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,