কক্সবাজার-১: লড়াই তুঙ্গে, হিসাব ভোটারদের হাতে,দ্বন্দ্বে সালাহউদ্দিন–ফারুক, সিদ্ধান্ত দেবেন জনগণ
চকরিয়া–পেকুয়ায় ধানের শীষ বনাম দাড়ি-পাল্লা
আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে শুরু হয়েছে হেভিওয়েট দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। ভোটের মাঠে প্রতিদিনই বাড়ছে উত্তাপ, পাল্লা দিয়ে চলছে প্রচারণা,যা পুরো আসনজুড়ে সৃষ্টি করেছে টানটান উত্তেজনা।
একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ, যিনি লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। অন্যদিকে জামায়াতে ইসলামী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ও প্রভাবশালী প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, যার প্রতীক দাড়ি-পাল্লা। দু’জনই নিজ নিজ ঘাঁটিতে শক্ত অবস্থান ধরে রেখে ভোটারদের মন জয়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভোটযুদ্ধে মুখোমুখি দুই হেভিওয়েট
কক্সবাজার-১ আসনে বিএনপি–জামায়াতের মরিয়া লড়াই,
চকরিয়া ও পেকুয়া উপজেলার ইউনিয়ন থেকে শুরু করে পৌর এলাকা পর্যন্ত প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে পথসভা, গণসংযোগ ও মতবিনিময় সভা। প্রার্থীদের পক্ষে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। ব্যানার, পোস্টার, মাইকিং আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন, স্থিতিশীলতা ও রাজনৈতিক ভবিষ্যৎ,এই তিন বিষয়কে সামনে রেখে ভোটাররা তাদের সিদ্ধান্ত নিচ্ছেন বলে মত দিয়েছেন অনেকেই।
সবকিছু মিলিয়ে কক্সবাজার-১ আসনে কে হাসবেন শেষ হাসি,তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকদিন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই দিনই নির্ধারিত হবে চকরিয়া–পেকুয়ার রাজনৈতিক ও জনগণের ভাগ্য





