সারাদেশ

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে চোরাই মাল ও মাদকসহ ৪ জন আটক

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে চারজন মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে সেনাবাহিনীর ক্যাম্প এসকল তথ্যের বিষয় নিশ্চিত করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদ এলাকার তাজুল বেপারীর ছেলে দীপু বেপারী, পূর্ব রাস্তির গ্রামের জাকির খানের ছেলে সাগর খান, লক্ষীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে ফোরকান সরদার এবং হাজরাপুর গ্রামের টুকু খানের ছেলে রানা খান।
এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শহরের বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যাবসায়ীরা মাদক ক্রয়- বিক্রয় করতেছে। এমন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি মেটাল ডিটেক্টর, ২টি বাইনোকুলার, ১টি ক্যানন ক্যামেরা, ২৫টি টর্চলাইট, ৩টি অটোমেটিক ছুরি, ২টি চাপাতি, ১টি কুড়াল, ১টি টেলিফোন সেট, ৪টি ট্যাব, ১১টি বাটন ফোন, ১টি হাত দা, ৫টি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, ১টি সিসি ক্যামেরা, ১৪টি ইয়ারফোন, ২টি হাতুড়ি ও ৪টি সাউন্ড বক্স উদ্ধার করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন মেজর মেরাজ আল মামুন, ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম সারজিল। সেনাবাহিনী আরও জানায়, আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসা ও চোর চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,