সারাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলাম কোন ইসলামী দল নয় – নায়েবে আমীর ইসলামী আন্দোলন 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ ইসলামি আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর ও শায়েকে চরমোনাই মুফতি সৈয়দ মো: ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনৈতিক আদর্শ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ধরণ নিয়ে কঠোর সমালোচনা করে বলেছেন, জামায়াতে ইসলামী কোন ক্রমেই ইসলামী দল হতে পারে না?। কারণ তারা ইসলাম মানে, তবে শরিয়া আইন মানে না। বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যারা ইসলাম ও শরিয়া আইনের ভিত্তিতে দেশ চালাতে চায়। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে শকুনি লেকের পাড় মুক্তমঞ্চে অনুষ্ঠিত মাদারীপুর ২ সংসদীয় আসেনর প্রার্থী মাওলানা আলী আহমেদ চৌধুরী নির্বচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘নীল নদের পানি যেমন প্রকৃতপক্ষে নীল নয়, তেমনি জামায়াতের ইসলামও প্রকৃত ইসলামের প্রতিফলন নয়। জামাত শুধু ক্ষমতায় যাওয়ার নেশায়, তাদের নীতি নৈতিকতা হারিয়ে ফেলেছে। তাই বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ হাত পাখা মার্কায় ভোট আমাদের প্রার্থীকে আগামী ১২ তারিখে বিজয় করবেন ইনশাআল্লাহ।
নায়েবে আমীর আরও বলেন, ‘বেহেশতের টিকিট বিক্রির প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া কেবল ইসলাম বিরোধী বা শিরক-ই নয়, এটি প্রচলিত নির্বাচনী আইনেরও গুরুতর লঙ্ঘন। ভোটারদের এ বিষয়ে সচেতন ও সতর্ক থাকতে হবে।’
নিজের নির্বাচনী লক্ষ্যমাত্রা তুলে ধরে জানান, নির্বাচিত হলে তার প্রধান অগ্রাধিকার হবে এলাকায় সুশাসন প্রতিষ্ঠা করা। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষার আধুনিকায়ন, মানবাধিকার রক্ষা এবং নারীদের অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মো: রেজাউল করীম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি – মাদারীপুর ৩ আসেন সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম আজিজুল হকসহ ইসলামি আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,