ভোটারদের হুমকী ধমকী দিচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থী : মান্নান
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একজন সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ভোটারদের নানা ভাবে হুমকী ধমকী ও ভয়ভীতি দেখাচ্ছে এতে কোন লাভ হবে না। ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন ভাবেই সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিবেন না। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ কালে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে কোন মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না। স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনকে উদ্দেশ্যে করে বলেন, তিনি যখন এমপি ছিলেন, তখন সিদ্ধিরগঞ্জ এলাকার উন্নয়ন না করে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসী রামরাজত্ব কায়েম করেছিলেন। এজন্য এবারের নির্বাচনে ভোটাররা তাকে দাত ভাঙ্গা জবাব দিবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলম রবি, সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক টিএইচ তোফা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস,এম আসলাম, নারায়ণগঞ্জ মাহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকবুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক রিপন সরকার, নাসিক ৭নং ওয়ার্ড যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




