একটি দল কর্মস্থলে না যেতে দিয়ে নারীদেরকে ঘরে বন্দি রাখতে চায় -নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী আজাদ
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
একটি দল নারীদের কর্মস্থলে কাজে না লাগিয়ে তাদেরকে ঘরে বন্দি করে রাখতে চায়। নারীদের কে তারা পন্য মনে করে নারীদেরকে বেশ্যা বলে অপবাদ দিচ্ছে। নারীদেরকে হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ।
তিনি ৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একথা বলেন।
পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, আরেকটি দল বিএনপির বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে। তারা জান্নাতের টিকেট বিক্রি করছে। তারা বলছে তাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। তারা নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নারীদের বেশ্যা বানাতে চাচ্ছে। তাদেরকে ঘরের মধ্যে বন্দি রাখার জন্য চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, বিএনপির রাজনীতি করার জন্য আমার উপর অন্যায় ভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। মামলা দিয়ে হয়রানি করেছে। যাতে আমি বিএনপির রাজনীতি না করি। বিএনপি করতে গেলে জনগণের বন্ধু হতে হবে। জনগনের সেবক হয়ে পাশে দাড়াতে হবে। আপনারা বিএনপির নেতাকর্মীদের আচরনের প্রতি মন খারাপ না করে ধানেরশীষ মার্কার নির্বাচন করবেন। যদি কেউ কারো উপর অন্যায় ভাবে জুলুম নির্যাতন করে সেসব নেতাকর্মীর জায়গা দলে হবেনা। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য বলেন, আমি আপনাদেরকে ৫ আগষ্টের পরে যেভাবে পাহারা দিয়ে ছিলাম। ঠিক তেমনি নির্বাচনের পরেও আপনাদের পাহারা দিবো।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী সকাল থেকে ভোট গননা করার পর পর্যন্ত আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন।
দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আজম গোলাপের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ধানেরশীষ মার্কায় ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন।
নির্বাচনী জনসভায় এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আজম গোলাপ, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি আফাজ উদ্দিন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, কৃষক দলের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ফরহাদ হোসেনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলের নেতাকর্মীরা।





