সারাদেশ

আরবিজিবি কর্তৃক  এয়ারগান গুলি সহ সরঞ্জামাদি উদ্ধার

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৬ ফেব্রুয়ারি)  আনুমানিক রাত ২ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে একটি চোরাচালান বিরোধী বিশেষ অপারেশন পরিচালনা করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কৈখালী বিওপি হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিনে এবং শুণ্য লাইন হতে আনুমানিক ২ কিঃ মিঃ পূর্ব দিকে কৈখালি এলাকার গোলাখালি নদীর পাড়ে চিংড়ি ঘেরে (জিআর নম্বর-০৫৩৫৪২ এমএস ৭৯-এফ/৪) অভিযান চলাকালে চিংড়ির ঘেরের কোনায় মাটির নিচে পুতে রাখা অবৈধভাবে ভারত থেকে আনয়নকৃত ১২ টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, স্প্রীং ০৯টি, পিষ্টন হোল্ডার ৫০টি এবং এলকে রেঞ্জ ২২টি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য চার লক্ষ সত্তর হাজার দুইশত টাকা।

উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানান নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অতিরিক্ত পরিচালক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ।

তিনি আরো বলেন,নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্তে আমাদের এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। তাছাড়া গণমাধ্যমসহ সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,