সারাদেশ

ভোলায় অটোরিকশা চালক হত্যা মামলার অন্যতম মূলহোতা গ্রেফতার

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা জেলার লালমোহন থানার চাঞ্চল্যকর অটোরিকশা ছিনতাই পূর্বক চালক হত্যা মামলার ক্লুলেস তদন্তে প্রাপ্ত অন্যতম মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, ভোলা ক্যাম্প।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে র‌্যাব-৮, ভোলা ক্যাম্প এবং র‌্যাব-৪, সিপিসি-১, ঢাকা-এর একটি যৌথ আভিযানিক দল রাজধানীর কাফরুল থানাধীন বাইশটেকি আয়না মসজিদের গলি সংলগ্ন আজিজের গ্যারেজের হোল্ডিং নং ৩৯/৪/১/সি থেকে রাত ১১টা ২৫ মিনিটে অভিযান পরিচালনা করে পলাতক আসামি মোঃ কামরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কামরুল ইসলাম কাদের মাস্টারের ছেলে। তার বাড়ি ভোলা জেলার শশীভূষণ থানাধীন চরকলমী ইউনিয়নের ২নং ওয়ার্ডে।
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কামরুল ইসলাম অন্যান্য আসামিদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থেকে অটোরিকশা চালক আবু বকর সিদ্দিককে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে।
ঘটনার পর নিহতের ছেলে সুলতান আলম বাদী হয়ে লালমোহন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং অবশেষে ঢাকার কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব কর্তৃপক্ষ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,