সারাদেশ

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ—আহত ১০

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে প্রায় রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকার আজিজ হাওলাদারের ছেলে রোকন হাওলাদার (৩৫), সিদ্দিক হাওলাদারের ছেলে  সেলিম হাওলাদার (২৬), ফারুক বেপারী(৫৫),ইমরান মাতুব্বর (৩২),আলবিদ হাওলাদার, কালু বেপারী(৬৫),রিয়ন বেপারী(১৮), তুষার হাওলাদার (১৯),হারুন বেপারি, আকমল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারাবাহিকভাবে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। সংঘর্ষে আহত অন্তত ১০ জনকে স্থানীয়ভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।এদিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সেলিম হাওলাদার জানান, সোহরাব ব্যাপারী তার লোকবল নিয়ে আমাদের লোকের উপর হামলা করেছে আমরা এর বিচার চাই।
এ বিষয়ে সৌরভ বলেন, তাদের সাথে আমাদের কোন এভাবে কোন বিরোধ নাই। কিন্তু তারা দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের অত্যাচার করে। আমার এক লোক বাধা দেওয়ায় তার লোকজনেরা আমার লোকের উপর অত্যাচার করছে। আমরা এর বিচার চাই। আমরা তাদের লোকজনকে মারি নাই।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,