সারাদেশ

স্বতন্ত্র প্রার্থী সাবু’র পক্ষে কালুখালীতে গণসংযোগে ভাই রোজেন

বোরহান উদ্দিন : কালুখালী,রাজবাড়ী :
রাজবাড়ীর কালুখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু’র পক্ষে গণসংযোগ চালানো হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কলস মার্কা প্রতীকের পক্ষে এ গণসংযোগ করেন তাঁর সমর্থক ও নেতাকর্মীরা।
বিকাল ৫টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার ও রেলস্টেশন বাজার এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থীর ভাই, পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন।
গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আর মাহমুদুল হক রোজেন বলেন, “নাসিরুল হক সাবু’র কলস মার্কা প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে যাচ্ছি, সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। ভোটারদের আগ্রহ ও ভালোবাসা আমাদের আশাবাদী করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু থাকলে কলস মার্কা প্রতীকের বিজয় নিশ্চিত হবে বলে আমরা আশা করছি।”
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,