সারাদেশ

পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে পণ্য আনার আড়ালে বিপুল নেশাজাতীয় ট্যাবলেট সহ ভারতীয় ট্রাক চালক আটক

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার ৬০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি। রোববার দুপুরে এ অভিযান চালায় বিজিবি।
আটক ট্রাক চালক আনার গাজী ভারতের উত্তর ২৪ গরগনা বঁনগা থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশী চালায়। এসময় চালকের সিটের নিচ থেকে নেশা জাতীয় বিপুল পরিমাণ ওই ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,