বেনাপোল বন্দর ভেহিকেল টার্মিনাল এলাকা থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল মাদক টেবলেটসহ একজন কে আটক করেছে-বিজিবি
ভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) তারিখ দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটের সময় বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ এলাকায় আমদানি–রপ্তানি গেটের সামনে (বিজিবি) ট্রাক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাক থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ১ হাজার ৬০০ পিস উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ আনার গাজী (৩৯)। তিনি ভারতীয় নাগরিক। তার পিতার নাম হাজরা গাজী। তার বাড়ি গ্রাম মনিগ্রাম সুকপুকুর, থানা বনগাঁও, জেলা উত্তর ২৪ পরগনা, কলকাতা, ভারত।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য নির্ধারণ প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত আসামি ও জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। প্রাথমিকভাবে মাদকদ্রব্য বহন ও অবৈধভাবে আমদানির চেষ্টার অভিযোগে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তদন্ত সাপেক্ষে মামলার ধরণ ও অভিযোগ চূড়ান্ত করা হবে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





