শাহজাদপুরে ১১ দলীয় ঐক্যজোটের শাপলা কলি প্রতীকের জনসভা।
মোঃ আরিফুল ইসলাম, শাহজাদপুর উপজেলার প্রতিনিধি!
সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর), রোববার (৮ ফেব্রুয়ারী) পাপলা কলি প্রতীকের পক্ষে নির্বাচনীয় প্রচারনার জন্য জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান, এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের ১১ দলীয ঐক্যজোট মনোনীত প্রার্থী এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এস এম সাইফ মোস্তাফিজ। জনসভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক: মাওলানা মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান সবাইকে শাপলা কলি প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শাপলা কলি প্রতীকে ভোট দিলেই দাড়িপাল্লায় ভোট দিলেই দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হবে। তিনি আরো বলেন, যারা নিজের দলের কর্মীদের নিরাপত্তা দিতে পারেনা তারা দেশকে নিরাপদে রাখবে কিভাবে !
এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচন দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচনে কোন ঋণখেলাপী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও বিদেশী নাগরিকদের হাতে দেশকে তুলে দেয়া যাবে না। যারা ভোট কেন্দ্র দখল করতে আসবেন, তারা যেন বাবা-মার কাছ থেকে বিদায় নিয়ে আসেন। তিনি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে ১১ দলীয় জোটের প্রার্থী সাইফ মোস্তাফিজকে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর ) আসনের ১১ ঐক্যজোটের প্রার্থী এনসিপির এস.এম সাইফ মোস্তাফিজ বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও বালু খেকোদের লাল কার্ড দেখাতে হবে। তিনি ন্যায় ও ইনসাফের দেশ গড়তে শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন , উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন প্রমূখ। জনসভায় উপজেলার ১১ দলীয় জোটের শত শত নারী- পুরুষ নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত হন।





