সারাদেশ

তারাগঞ্জে খাবারের গল্প বদলাতে আসছে ‘শখের হাঁড়ি’

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি—
বাঙালি খাবারের চিরায়ত স্বাদ ও ঐতিহ্যকে আধুনিক পরিবেশে উপস্থাপনের লক্ষ্য নিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রা শুরু করতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী বাঙালি খাবারের হোটেল “শখের হাঁড়ি”। নান্দনিক সাজসজ্জা, স্বাস্থ্যসম্মত খাবার এবং পারিবারিক পরিবেশের সমন্বয়ে গড়ে ওঠা এই হোটেলটি তারাগঞ্জের খাদ্যসংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
হোটেল কর্তৃপক্ষ জানান, খাঁটি দেশি উপকরণে রান্না করা ঐতিহ্যবাহী বাঙালি খাবারই “শখের হাঁড়ি”-র মূল আকর্ষণ। প্রতিদিনের মেন্যুতে থাকছে ভিন্ন স্বাদের নানা ভর্তা, ভাজি, দেশি মাছ ও মাংসের পদ, সুস্বাদু ভুনা, ডাল, ভাত এবং মৌসুমি শাক-সবজি দিয়ে সাজানো পরিপূর্ণ বাঙালি খাবার। প্রতিটি খাবার প্রস্তুতে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা।
হোটেলের অভ্যন্তরীণ পরিবেশ সাজানো হয়েছে পারিবারিক ও স্বাচ্ছন্দ্যময় আবহে। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন কিংবা বন্ধুদের নিয়ে নিশ্চিন্তে সময় কাটানোর মতো করে নকশা করা হয়েছে বসার জায়গা। শিশু, নারী ও বয়স্কদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানান, “শখের হাঁড়ি” শুধু একটি খাবারের হোটেল নয়, বরং এটি হবে বাঙালি ঐতিহ্য ও স্বাদের এক মিলনমেলা। এখানে আগত অতিথিরা যেন ঘরোয়া পরিবেশে দেশি খাবারের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারেন—সেই লক্ষ্যেই সেবা প্রদান করা হবে।
খুব শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে হোটেলটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত ভ্রমণপিপাসু ও পথচারীদের কাছেও “শখের হাঁড়ি” একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,