সারাদেশ

মাদারীপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী’র সংবাদ সম্মেলন

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাদারীপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারী দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও মাদারীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে কালকিনি কলেজ সামনে স্থানীয় জামায়াত ইসলামী অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আমরা লক্ষ করেছি নির্বাচন পরিচালনা এবং প্রশাসনের সাথে সম্পৃক্ত যে কার্যক্রম গুলো আছে কোন কোন ক্ষেত্রে একটু ভিন্নতা পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে। আমরা আশা করি যে দৃষ্টিভঙ্গিটা আছে সেটা দূর করে সবার জন্য সমান অধিকার, সমান সুযোগ এটা নিশ্চিত করবেন তারা এটা আমরা প্রত্যাশা করি। এরপরে আমরা লক্ষ করেছি বিগত নির্বাচনের আলোকে ভোটাররা অনেক ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ মনে করছেন আমরা সেই ঝুকিপূর্ণ কেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। আমরা আশা করি ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো ঝুকি মুক্ত করে ভোটারদের আস্থা বৃদ্ধি করবে। আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে, আমরা এ পর্যন্ত দুই ভাই এক মত হয়েছি যে আমরা মাদারীপুর-৩ আসনের সকলে যার যার পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারেন সে ধরনের একটি পরিবেশ আমরা দেওয়ার চেষ্টা করবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমীর মাওলানা মোকলেছুর রহমান, কালকিনি উপজেলা আমীর মাওলানা এনামুল হক,
প্রধান এজেন্ট প্রফেসর জামান মিয়া, কালকিনি উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হোজায়ফা মোল্লা, ডাসার উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী মোর্শেদা কনা, কালকিনি পৌরসভার নায়েবে আমীর মাওলানা এস এম শাহ আলম, মাওলানা জাকির হোসেন, জেলা ছাত্রশিবির সভাপতি রিফাত হোসেনসহ প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,