সারাদেশ

বেনাপোল সীমান্ত এলাকা থেকে বিদেশি ২টি পিস্তল ও গুলি উদ্ধার

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে, দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। তবে কে বা কারা ওখানে অস্ত্র মজুদ কারী বা এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার (০৯ ফেব্রুয়ারী) ভোরে বেনাপোলের সীমান্তবর্তি গ্রাম গাতিপাড়া  থেকে এসব অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, তাদের কাছে অবৈধ অস্ত্র সংগ্রহের  গোপন খবর আসে। পরে বিজিবি অভিযান চালিয়ে বেনাপোলের গাতিপাড়া গ্রামের,ফজলে করিম ওরফে বুড়োর পরিত্যক্ত বাড়ির  গেইটে বিশেষ কায়দায় লুকানো এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কে বা কারা এসব অস্ত্র মজুদ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।  বিজিবি’র এই কর্মকর্তা আরো বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতি ভারত থেকে অবৈধ অস্ত্র আমদানি বেড়েছে। গত এক মাসে ৪টি, বড় বড়  আগ্নেয়াস্ত্র,গুলি ও গ্রেনেডের চালান আটক হয়, বিজিবি ও পুলিশের হাতে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,