সারাদেশ

শাহরাস্তিতে চেয়ার মার্কার বিশাল জনসভা: দুর্নীতি ও মাদক নির্মূলের অঙ্গীকার বাহাদুর শাহ্ মুজাদ্দেদীর

এইচ. এ. বাবলু: চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী বলেছেন, “চেয়ার প্রতীক বিজয়ী হলে সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক সম্পূর্ণ নির্মূল করা হবে। শুধুমাত্র দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলেই এদেশ প্রকৃত সোনার দেশে পরিণত হবে।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শাহরাস্তিতে আয়োজিত এক বিশাল জনসভা ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনা ও শান্তির ইসলাম: সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী তাঁর বক্তব্যে বলেন, যারা ৫২-র ভাষা আন্দোলন, ৭১-র মহান মুক্তিযুদ্ধ ও সকল গণঅভ্যুত্থানকে হৃদয়ে লালন করেন, তারাই চেয়ার মার্কায় ভোট দেবেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে এদেশের দেশপ্রেমিক জনতা কখনো নেতৃত্বে আসতে দেবে না।
তিনি আরও বলেন, “সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। যারা ‘এজিদি ইসলামে’ বিশ্বাসী, তারা কখনো শান্তির ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না। তারা কারবালার খুনিদের উত্তরসূরি এবং ছদ্মবেশী শয়তান। তারা সুফিবাদী শান্তির ইসলামকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত।”
উপস্থিত নেতৃবৃন্দ: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা সভাপতি মুফতি জিয়াউল হক রিজভীর সভাপতিত্বে এবং এডভোকেট মোহাম্মদ শেখ ফরিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জননেতা রোটারি জাকির হোসেন মিয়াজি, এডভোকেট মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী, মাস্টার হেলাল আহমেদ এবং ইসলামিক যুবফ্রন্ট চাঁদপুর জেলা সদস্য সচিব মোঃ মনজুর আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী মোঃ আব্দুর রাহীম, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তালুকদার, যুবনেতা মোঃ মোস্তফা কামাল মিয়াজী, ছাত্রসেনা নেতা হাফেজ মোঃ নেয়ামুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম রুবেল ও খাজা মোঃ নুরুল আমিন প্রমুখ।
সভার শুরুতে হাফেজ আলী আজগর পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং নাতে মোস্তফা (দ.) পরিবেশন করেন মোঃ ইমাম হোসেন। জনসভা শেষে একটি বিশাল গণমিছিল শাহরাস্তির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এতে ইসলামিক ফ্রন্ট, যুবফ্রন্ট ও ছাত্রসেনার উপজেলা ও জেলা পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,