শেরপুর জেলা পুলিশে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের যোগদান
মোঃ মাকসুদুর রহমান
শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা পুলিশে ছয় মাসব্যাপী বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে ৪১তম বিসিএসের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আবদুল্লাহ আল মামুন যোগদান করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকালে তিনি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনকে স্বাগত জানান।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রশিক্ষণকালীন সময়ে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন শেরপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনের মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।




