সারাদেশ

মাদারীপুরে নির্বাচন উপলক্ষ কেন্দ্র পরিদর্শন করলেন র‍্যাব কোম্পানি কমান্ডার

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে র‍্যাব-৮ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন তার টিমসহ বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরের পরে শহরের ডিসি একাডেমি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রস্তুতি ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শন শেষে কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য সব দিক থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে র‍্যাবসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,