সারাদেশ

পলাশবাড়ীতে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নেতার বসতবাড়ী হতে লাঠি বোঝা উদ্ধার

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নেতা আল আমিনের বসতবাড়ী হতে লাঠি সোটা উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় বসতবাড়ীর সবাই পলাতক থাকায় কাউকে আটক করতে পারেনি ।

স্থানীয়রা জানান, জামায়াতের নেতা আল আমিন পলাশবাড়ী উপজেলার বুজরুক বিষ্ণুপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। ওয়ার্ডের জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নেতা।

জানা যায়,গোপন সংবাদের ভিক্তিতে ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার সময় পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের উত্তর পার্শ্বে একতলা বিল্ডিং বাড়ির ভিতরে হতে ২০ টি বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। আল আমিন কে ধরে জিজ্ঞাসাবাদ করলে আরো দেশীয় অস্ত্র ও লাঠি বের হবে বলে দাবী করেন স্থানীয়রা।

এবিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,