জয়পুরহাটের ২টি আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়েছে এবং বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহন চলবে। এখানে ভোট কেন্দ্র রয়েছে ২৫৫টি এবং এ দু’টি আসন মিলে মোট ভোটার সংখ্যা ৮লাখ ১৭ হাজার ৮৪৬ জন।
খুব সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোটাররা আসা শুরু করেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে।
জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের লক্ষে জয়পুরহাটে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২প্লাটুন র্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ২২ জন পুলিশ এবং মোট ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য কাজ করছে। এছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ২০ জন মাঠে কাজ করছেন।
জয়পুরহাট-১ আসনে বিএনপি, জামায়াত, বাসদ, বাসদ (মার্কসবাদি) ও সতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী এবং জয়পুরহাট- আসনে বিএনপি ও জামায়াত সহ এ দুটি আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে।
এই রিপোর্ট পাঠানো পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে।





