সারাদেশ

ভোট দিলেন নতুন ভোটার শারীরিক প্রতিবন্ধী তৌকির 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ আমি আমার আব্বার সাথে আমার এই জীবনের প্রথম শান্তিপূর্ণভাবে কোন ঝামেলায় ছাড়া ভোট দিতে আসলাম। এর আগে একবার এসেছিলাম ভোট দিতে কিন্তু ভোট দিতে পারি নাই। পরে বাসায় চলে গেছিলাম। আজ ১২ ফেব্রুয়ারী সকালে ভোট দিতে আসলাম অনেক ভালো লাগতাছে আমার। ভোটটা দিতে পারছি আলহামদুলিল্লাহ। মাদারীপুর পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে এসে এই কথাগুলো বলতেছিলেন শারীরিক প্রতিবন্ধী মুনতাসির রহমান তৌকির।তৌকির একজন স্কুল শিক্ষক মিজানুর রহমানের ছেলে।
এদিকে প্রশাসনের কড়া নজরদারিতে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে ২৪৪ টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসহ ৩৮১ টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা শেষ হবে বিকেল সাড়ে ৪ টায়।
মাদারীপুর জেলা রির্টানিং কর্মকর্তার অফিস থেকে জানা গেছে, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ৩৮১ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১১ লাখ ৪৮ হাজার ৩ শত ৩০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। যার মধ্যে নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন, পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। গত সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ৮১ হাজার ৮৯৭ জন। তিনটি আসনে মোট ২৫ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাদারীপুর জেলা রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মাদারীপুর জেলায় সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরা স্থাপনসহ সেনা বাহিনী, পুলিশ, র‌্যাব, ভ্রাম্যমান আদালতসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে ভোটাররা নির্বিঘে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,