সারাদেশ

মাদারীপুরে দুই নাতির কাঁধে ভর করে ভোট দিলেন বৃদ্ধা আনোয়ারা বেগম

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে দুই নাতির কাঁধে ভর করে ভোট দিতে আসলেন বয়সী ৮৫ বছর বয়সী আনোয়ারা বেগম। ভোট দিয়ে ফেরার পথে তার অনুভূতি প্রকাশ করে আনোয়ারা বলেন এই প্রথম আমি এরকম ভোট দিতে পারছি। এর আগে আমি আর ভোট দিতে পারি নাই।এর আগে ভোট কেন্দ্র এসেছিলাম ভোট দিতে এসে শুনি আমার ভোট দেওয়া হয়ে গেছে।বৃহস্পতিবার দুপুরের পরে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ঝাউদি শেখ শহিদুল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র ভোট দিয়ে ফেরার পথে এ সকল কথা জানান তিনি।
তিনি আরো বলেন, এরকম শান্তিপূর্ণভাবে বা নিজের ভোট নিজে দিব ভাবি নাই। ভোট দিয়ে আনন্দ প্রকাশ করছেন তিনি শেষে আবার দুই নাতির কাঁধে ভর করে বাড়ি চলে যান তিনি। ভোট দিতে চেয়েছি তাই আমার দুই নাতি রাহিল কাজী ও রোহান কাজী তাদের কাঁধে হাত রেখে হেটে হেটে আসলাম।
মাদারীপুর জেলা রির্টানিং কর্মকর্তার অফিস থেকে জানা গেছে, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ৩৮১ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১১ লাখ ৪৮ হাজার ৩ শত ৩০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। যার মধ্যে নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন, পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। গত সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ৮১ হাজার ৮৯৭ জন। তিনটি আসনে মোট ২৫ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাদারীপুর জেলা রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মাদারীপুর জেলায় সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরা স্থাপনসহ সেনা বাহিনী, পুলিশ, র‌্যাব, ভ্রাম্যমান আদালতসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে ভোটাররা নির্বিঘে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,