ভোলার চারটি আসনে বিএনপির বিজয়
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলার চারটি সংসদীয় আসনে বিএনপি ও জোট প্রার্থী বেসরকারিভাবে বিজয় লাভ করেছে।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাতভর ফলাফল সংগ্রহ করে শুক্রবার ভোর ৪টার দিকে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান তার কার্যালয়ের হল রুমে এ ঘোষনা করেন।
ভোলা-১ আসনে বিএনপি জোটের বিজেপির প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তার গরুর গাড়ী প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৭৩ হাজার ৭৭৩ ভোট পেয়েছেন।
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহীম ১ লাখ ২১ হাজার ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৭০৭ ভোট।
ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের বাংলাদেশ ডেভলেপমেন্ট পার্টির প্রার্থী মো. নিজামুল হক ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।
ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মো. মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট। একই আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দিন পেয়েছেন ৬ হাজার ৩১৬ ভোট।




