সারাদেশ

বিএনপির বিজয়ে পেশাজীবি পরিষদের অভিনন্দন

চট্টগ্রাম ব্যুরো:
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের বিজয় লাভ করায় বিএনপি চেয়ারম্যান ও জনাব তারেক রহমান, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ দলের সর্বস্তরের পেশাজীবিদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রাম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের আহ্বায়ক জাহিদুল করিম কচি এবং সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবনির্বাচিত সংসদ সদস্যরা জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের নিজ নিজ এলাকায় ধৈর্য, সংযম ও সতর্কতার সঙ্গে অবস্থান করার পাশাপাশি দলের আদর্শ ও নীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,