সারাদেশ

আজহারুল ইসলাম মান্নান পক্ষে চূড়ান্ত ফলাফল গ্রহন করেন উনার আইন বিষয়ক উপদেষ্টা এ্যাড.মোঃ হাবিবুর রহমান (মাসুম)

নারায়ণগঞ্জ প্রতিনিধ
‎নারায়ণগঞ্জ ৩ আসনের বিজয় প্রার্থী  জনাব, আজহারুল ইসলাম মান্নান সাহেবের পক্ষে বেসরকারি ভাবে চূড়ান্ত ফলাফল গ্রহন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর কাছ থেকে উনার আইন বিষয়ক উপদেষ্টা এ্যাড.মোঃ হাবিবুর রহমান (মাসুম),ও একান্ত সচিব সেলিম হোসেন দিপু ও রেজাউল করিম নান্নুসহ অনেক নেতাকর্মী
‎সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা এ্যাড.মোঃ হাবিবুর রহমান (মাসুম),
‎ফলাফল ঘোষণার পর এক অভিনন্দন বার্তায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এই বিজয়কে ‘গণতন্ত্র ও সাধারণ মানুষের বিজয়’ হিসেবে অভিহিত করেন।
‎শুভেচ্ছা বার্তায় আজারুল ইসলাম মান্নানের  আইন বিষয়ক উপদেষ্টা এ্যাড.মোঃ হাবিবুর রহমান (মাসুম  ,”আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাববুল আলামিনের। সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন। আজহারুল ইসলাম মান্নান ভাই কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এই জনপদের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু। ধানের শীষের এই বিপুল বিজয় প্রমাণ করে, জনগণ উন্নয়ন, শান্তি এবং ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। এই বিজয় দীর্ঘ সংগ্রামের ফসল, এই বিজয় সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের আপামর জনতার।”
‎তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।
‎বিবৃতিতে তিনি আজহারুল ইসলাম মান্নানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎এই সময় আরও উপস্থিত ছিলেন  একান্ত সচিব সেলিম হোসেন দিপু ও রেজাউল করিম নান্নুসহ অনেক নেতাকর্মী

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,