সারাদেশ

মাদারীপুরে দুটিতে বিপুল ভোটে বিএনপি একটিতে টেনেটুনে খেলাফত প্রার্থী জয়ী

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি সংসদীয় আসনে বেসরকারীভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ ফলাফল ঘোষণা করেন। এতে দুটি আসনের বিপুল ভোটের ব্যবধানে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন এবং একটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী কোনরকমে টেনেটুনে বিজয়ী হয়েছেন।

রিটানিং কার্যালয় থেকে জানাযায়, মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে বাংলাদেশের খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা রিকশা প্রতীক নিয়ে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৪ হাজার ৫২৪। এ আসনে হানজালা মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে জিতেছেন।
অপরদিকে, মাদারীপুর-২ (সদর ও রাজৈর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট। এ আসনে জাহান্দার আলী জাহান ১৫,২৬৮ ভোট বেশি পেয়ে বিজয়ী লাভ করেছেন।
এছাড়া মাদারীপুর-৩ (সদর ও কালকিনি এবং ডাসার) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ৯৭ হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৭ হাজার ৩৩১ ভোট। এ আসনে খোকন তালুকদার ৯৮৭১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। এ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমানে ৫০টি রাজনৈতিক দল। তবে অংশ নিতে পারেনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,