সারাদেশ

নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হককে শাহরাস্তি প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

হাসান আহমেদ
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার মার্ক ল্যান্ড পার্কের রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় সাংবাদিকরা উপস্থিত থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
নবনির্বাচিত সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। হাজীগঞ্জ ও শাহরাস্তির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা প্রত্যাশা করেন, নবনির্বাচিত সংসদ সদস্য তাঁর ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে হাজীগঞ্জ ও শাহরাস্তিকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তুলবেন এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।
সভায় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,